শাহজালালে হযবরল অবস্থা, যাত্রী ভোগান্তি চরমে

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২:৩৪ পিএম

করোনা মহামারির শুরু থেকেই আলোচনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশেষ করে নানাবিধ কারণে এই বিমানবন্দরে যাত্রী ভোগান্তি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

এরমধ্যে প্রধান দুই কারণের মধ্যে রয়েছে প্রতিদিন ১০ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে আগ্রহীদের করোনার পিসিআর টেস্টে নিয়ে দীর্ঘ অপেক্ষা।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসাবে ডিসেম্বরের ১০ তারিখ থেকে আগামী তিন মাস রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকছে।

এর ফলে বিমানবন্দর ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে তাদের সময়সূচী পুনর্বিন্যাস করতে হয়েছে। স্বল্প সময়ে বেশি ফ্লাইটের চাপ থাকায় তৈরি হয়েছে যাত্রী জট।

অন্যদিকে, আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষার বাধ্যবাধকতার কারণে দিনে তিন-চার হাজার যাত্রীর সময় লাগছে অন্তত ৮-৯ ঘণ্টা করে।

এতে যাত্রীদের বিমানবন্দরে অবস্থানকালে বেড়েছে। এতে বেড়েছে ভোগান্তি। ভুগতে হচ্ছে খাদ্য সংকটেও। কর্তৃপক্ষ বলছে আগামী ছয়মাস এই কষ্ট মেনে নিতে হবে।

শনিবার রাত এগারোটার ফ্লাইটে দুবাই যাবেন হবিগঞ্জের মনির। । তাই ১১ ঘন্টা আগে সকাল দশটায় বিমানবন্দরে হাজির হয়ে যান তিনি।

কারণ, বিমানবন্দরেই করতে হবে করোনার পিসিআর টেস্ট। পরীক্ষার ফল হাতে পেয়ে তবেই ওঠার সুযোগ পাবেন বিমানে। এই প্রক্রিয়াই শেষ হতে নূন্যতম সময় লাগছে ছয় ঘন্টা।

আমিরাতগামী এমন হাজারও যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বিমানবন্দরে। তাদের বলে দেয়া হয়েছে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা আগে বিমানবন্দরে যেতে হবে।

দীর্ঘ সময় বিমানবন্দরে থাকার কারণে অনেককেই নিম্নমানের খাবার খেতে হচ্ছে। কিংবা উপোষ কাটাতে হচ্ছে। করোনা পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে হয়তো তাদের কষ্ট কিছুটা কমতো।

আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে আসতে হয় ছয় ঘণ্টা আগে। ইমিগ্রেশনেও আছে কালক্ষেপণের পালা। সেখানেও কেটে যায় তিন থেকে চার ঘণ্টা।

কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের শেষ না হওয়া পর্যন্ত আগামী অন্তত ছয় মাস পরিস্থিতিটা এমনই থাকবে।

আরও পড়ুন: এখনই লকডাউন নিয়ে ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

তারা জানান, পিসিআর ল্যাব রিপোর্ট দিতে দেরি করছে। অনেক অভিযোগ দেয়া হচ্ছে। কোনো কাজ হচ্ছে না। উল্টো পিসিআর টেস্টে দেরির দায়ভারও তাদের ওপর চাপানো হচ্ছে।

এছাড়া বিমানবন্দরে নিম্নমানের খাবার খেয়ে প্রবাসীদের শারীরিক সমস্যার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর