শিক্ষার্থীকে একসাথে তিন ডোজ টিকা দেওয়ার অভিযোগ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ পিএম

জামালপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে একদিনে করোনার প্রথম ডোজের তিন ডোজ ফাইজারের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। একদিনে তিন ডোজ টিকা দেওয়ার ঘটনায় শিশুটিকে নিয়ে পরিবার ও স্বজনরা শঙ্কায় রয়েছেন। 

সোমবার (১০ জানুয়ারি) জামালপুর শহরের মির্জা আজম অডিটোরিয়াম টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

তিন ডোজ টিকা নেওয়া ১৩ বছরের মো. রাহিম জামালপুর শহরের বগাবাইদ এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক শাকির হোসেনের ছেলে। সে শহরের বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য সোমবার রাহিমসহ ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দু’জন শিক্ষক শহরের মির্জা আজম অডিটোরিয়াম টিকাকেন্দ্রে যান। 

শিশুদের টিকা দেওয়ার সময় ওই দুই শিক্ষক কেন্দ্রের বাইরে ছিলেন। পরে জানাজানি হয় শিশু রাহিমের বাম বাহুতে পরপর তিন ডোজ টিকা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের সাথে রাহিম স্কুলে ফিরে গিয়ে তাকে তিন ডোজ টিকা দেওয়ার কথা জানায়।

বিষয়টি জানার পর সহকারী শিক্ষিকা নাজমুন নাহার শেলী রাহিমকে নিয়ে দ্রুত ওই টিকাকেন্দ্রে গেলে তার সাথে স্বাস্থ্যকর্মীদের তর্ক-বিতর্ক হয়। স্বাস্থ্যকর্মীরা রাহিমের কিছুই হবে না বলে তাকে নিয়ে টিকাকেন্দ্র থেকে চলে যেতে বলেন। 

আরও পড়ুন: ২০ বছর পর পেট থেকে কাঁচি অপসারণ

এসময় শিক্ষিকা নাজমুন নাহার শেলী রাহিমকে নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে তাকে একদিনে তিন ডোজ ফাইজারের টিকা দেওয়ার অভিযোগ করেন। 

এসময় সিভিল সার্জন তাদের অভিযোগ শুনে শিশু রাহিমকে জামালপুর জেনারেল  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও ওই শিক্ষিকাকে জানান সিভিল সার্জন। 

তিনবার তিনটি সিরিঞ্জ দিয়ে তার বাম বাহুতে তিন ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানায় রাহিম। টিকা দেওয়ার স্থান বাম বাহুতে সামান্য ব্যথা রয়েছে। এছাড়া তিন ডোজ টিকা নেওয়ার পর তার শরীরে এখনো পর্যন্ত অস্বাভাবিক কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস মুঠোফোনে জানান, এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন ডা. আবু আহমদ সাফীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।    


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর