'অশোভন' আচরণ করায় স্বামীসহ ছাত্রীকে মারধর, প্রতিবাদে ভাঙচুর

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:৪০ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী তার স্বামীকে নিয়ে ঘুরতে গিয়ে 'অশোভন' আচরণ করে মারধরের শিকার হয়েছেন, এমন দাবি করে শিক্ষার্থীরা হামলা চালিয়ে শেখ রাসেল ক্লাব ও সুকান্ত আবদুল্লাহ পাঠাগার এবং স্থানীয়দের দুটি বাড়ি ভাংচুর করেছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাইদুল আলম লিটন মেম্বার এবং জাহিদ হোসেন জয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। 

স্থানীয়দের দাবি, ওই ছাত্রী তার স্বামীকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার এলাকায় এসে 'অশোভন' আচরণ করে। এসময় বচসা থেকে লিটন মেম্বরের অনুসারী জাহিদ হোসেন জয়ের নেতৃত্বে স্থানীয়রা ছাত্রী ও তার স্বামীকে মারধর করে। 

এই ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে সাইদুল আলম লিটন মেম্বর এবং  জাহিদ হোসেন জয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। 

এসময় বরিশাল-কুয়াকাটা সড়ক আটকে কিছুটা সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেয় তারা। এরপর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 

আরও পড়ুন: সাজেকে আগুনে রিসোর্ট পুড়ে ছাই

শিক্ষার্থীদের দাবি, হামলায় নেতৃত্ব দেয়া লিটন মেম্বর এবং জয়কে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এদিকে বাড়িতে হামলা ও ভাংচুরের শিকার হওয়া জয়ের মা জোৎসনা বেগম বলেন, এর আগেও তার বাড়িতে হামলা এবং ভাংচুর করা হয়েছে। দেড় শতাধিক ছাত্র এসে হামলা করে তার ঘরের সব শেষ করে দিয়েছে।

সাহেবের হাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তারা দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।


একাত্তর/এসজে

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির পর ‘চিকিৎসা দিতে দেরি হয়েছে’, এমন অভিযোগ তুলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন এক রোগীর স্বজনরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর