শীতের শেষের সূচনা, আজ পৌষ সংক্রান্তি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম

আজ পৌষের শেষ দিন। পৌষের বিদায়ে শেষ হবে সূর্যের দক্ষিণায়ন। এবার উত্তরায়ন শুরু। অর্থাৎ শীতের শেষের সূচনা। এবার বেলার সঙ্গে বাড়বে উষ্ণতাও। আর বাংলা বছরের পৌষ মাসের এই শেষ দিনটি সারাদেশে পৌষ সংক্রান্তি হিসেবে পালন করা হয়। গ্রাম বাংলায় দিনটি পৌষ পার্বণ হিসেবে উদযাপিত হয়ে আসছে। বাড়িতে বাড়িতে বাহারি পিঠা-পুলির সঙ্গে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবেরও। বসে মেলা। 

image


এদিন রাজধানীর পুরান ঢাকা মাতবে সাকরাইন উৎসবে। সেই মুঘল আমল থেকেই পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয়ে আসছে দিনটি।  উৎসবে অংশ নেন ছোট-বড়ো সবাই। পুরান ঢাকা এলাকার মানুষ এ উৎসবে দিনব্যাপী ঘুড়ি উড়ান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়বে ঘুড়ির সংখ্যা, বাড়বে উৎসবের রঙ। সব মিলিয়ে রঙিন ঘুড়িতে ছেয়ে যাবে ঢাকার আকাশ। সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি হবে। 

image


অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশসহ পাশের দেশ ভারতে এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নামেও পরিচিত। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করা হয়। কোনো কোনো রাজ্যের এটি প্রধান উৎসব।

পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের গুড় ও পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়।  

উত্তরপ্রদেশে এই উৎসবের নাম উত্তরায়ণ। ঘুঘুটি বা মকর সংক্রান্তি বলেও ডাকা হয় সেখানে।

অন্ধ্রপ্রদেশে এই উৎসবের নাম পেড্ডা পান্ডুগা।

তেলেঙ্গানায় দিনটি পালন করা হয় সংক্রান্তি, মকর সংক্রান্তি বা উত্তরায়ন হিসাবে। মধ্যপ্রদেশেও তাই। তবে সেখানে কেউ কেউ দিনটিকে মকর সংক্রমণও বলেন।

ওড়িশায় এ দিনটির নাম মকর চাউলা বা মকর সংক্রান্তি।

বিহারে অনেকে এই দিনটিকে তিল সংক্রান্তি হিসাবেও পালন করেন।

কেরলে এই উৎসবের নাম মকরভিলাক্কু বা মকর জ্যোতি। কর্ণাটকে সুগ্গি হাব্বা নামে ডাকা হয় একে।

তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও অনেকে পোঙ্গল পালন করেন। খুব ধুমধাম করে দিনটি পালন করা হয়। 

মহারাষ্ট্র এবং গোয়ায় একে ডাকা হয় হলদি কুমকুম নামে। অনেকে আবার মাঘি সংক্রান্তিও বলেন।

গুজরাটে এদিন ঘুড়িরও উৎসব। উত্তরায়ণ নামে ডাকা হয় দিনটিকে। হিমাচল প্রদেশে একে ডাকা হয় মাঘি সাজি নামে। রিয়ানায় এর নাম সক্রত।

পঞ্জাবেও এর নাম মাঘি। এদিন লোরি উৎসব পালন করা হয় রাজ্যে।

আসামে এই দিনটিতে পালন করা হয় মাঘ বিহু। ভোগালি বিহুও বলেন অনেকে। ত্রিপুরাই একে হাংরাই বলা হয়।

সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও এই দিনটি পালন করা হয়। উজাভার থিরুনাল আর থাই পোঙ্গাল বলা হয় একে।


একাত্তর/এসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর