দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ পিএম

জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শুক্রবার (১৪ জানুয়ারি) অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গেলো দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো কিম জং উন সরকার।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে এই পরীক্ষা চালালো কিম। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, উ. কোরিয়ার পূর্ব দিক থেকে উৎক্ষেপণ করা দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) শনাক্ত করা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির পশ্চিম উপকূলে উত্তর পিয়ংগান প্রদেশের পূর্ব দিক থেকে উৎক্ষেপণ হয় ধারণা করা হচ্ছে।  

তিনি আরও বলেন, উৎক্ষেপণ হওয়া দুটি ক্ষেপণাস্ত্র উচ্চতায় সর্বোচ্চ ৩৬ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে।

এদিকে এ নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাপান। জাপানের কোস্টগার্ডও ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, উত্তর কোরিয়া বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ফলে জাপান এবং এইঅঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।  

এর আগে চলতি মাসের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

আরও পড়ুন: করোনায় নতুন দুই চিকিৎসা পদ্ধতির অনুমোদন ডব্লিউএইচও’র

সে সময় জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুও বলেছিলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি বলেন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে যতটা সম্ভব সবকিছু করে যাওয়া অবস্থায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠ সমন্বয় জাপান বজায় রাখবে।


একাত্তর/আরবিএস  

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর