বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে মাথা ফাটালো পুত্রবধূ-নাতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে পাকা রাস্তায় ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে তারই পুত্রবধূ ও নাতি।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তর বাজারস্থ ৩নং ওয়ার্ডে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শহরের ওই মহল্লার মেইন রোড সংলগ্ন অমল কান্তি গাঙ্গুলি দুই ছেলে, এক কন্যা ও স্ত্রী রেখে গত বছরের ১৫ মে মারা যান।

অমল কান্তির মৃত্যুর পর বড় ছেলে অসীম গাঙ্গুলি (৫৫) বাসার সবটুকু জমি তার নামে লেখা রয়েছে বলে দাবি করেন।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি পর্যন্ত গড়ালে সামাজিক বিচারে ছোট ভাই অনুজ গাঙ্গুলি (৫২) ও বড় ভাই অসীম গাঙ্গুলির মাঝে হিন্দু রীতি অনুযায়ী সমানভাবে ভাগ করে বাসার সীমানা ইটের দেয়াল তুলে বাউন্ডারি করে দেওয়া হয়।

এছাড়া পিতার জীবদ্দশায় তার কাছ থেকে কৌশলে লিখে নেওয়া বাসার সবটুকু জমির অর্ধেক ছোট ভাইকে লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়।

কিন্তু বড় ভাই অসীম গাঙ্গুলি লিখে দিতে গড়িমসি করায় তাদের বৃদ্ধা মা অঞ্জলী গাঙ্গুলি বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে জব্দ সাড়ে ১২ কোটির টাকার আইস

শুক্রবার বৃদ্ধা অঞ্জলী বড় ছেলের অংশে বাসায় প্রবেশ করলে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতি ঐহী গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয়। এসময় নাতি ঐহী ঘাড় ধরে সজোরে সামনে থাকা পাকা রাস্তায় তার দাদীকে ছুঁড়ে ফেলে।

বৃদ্ধা রাস্তায় আছড়ে পড়ার সাথে সাথেই মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এসময় প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যান।

তবে এর আগে বড় ভাই অসীমের দোকানের সামনে অবস্থান করা বৃদ্ধা অঞ্জলীকে সড়িয়ে দিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ ও নাতির উপর লাঠিপেটা করেন বলে পাল্টা অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার দৃশ্য কে বা কারা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে।

আশপাশের মানুষ বাসার সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ব‌লেন, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।


একাত্তর/টিএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর