বিশ্বে একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ছাড়ালো

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। একই সময়ে করোনায় বিশ্বে মারা গেছেন আরও সাত হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছন ১২ লাখ ২৯ হাজার ৭৯০ জন।

এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৮০ জন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত এবং সাত হাজার ২৯৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস। সেই হিসাবে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছেই।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। একই সময়ে মারা গেছেন দুই হাজার ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন আট লাখ ৬৯ হাজার ৩৯০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন এক লাখ ছয় হাজার ৪০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার কোটি ২৯ লাখ ১১ হাজার ৪৯০ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি সাত লাখ ৪৭ হাজার ১২৫ জন এবং মারা গেছেন তিন লাখ ১৯ হাজার ৯১১ জন। রাশিয়ায় একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৮ লাখ ৯ হাজার ৩০০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৩৪৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন চার লাখ ৮৫ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১১৩ জন।


একাত্তর/এসি

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর