শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে পরের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে পাঁচ দফা নির্দেশনাও জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাত্তরকে জানিয়েছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত দুই সপ্তাহ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এর আগে শিশুরা এতো আক্রান্ত হয়নি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। টিকাদান কর্মসূচি যেখানে যেভাবে চলছে সেগুলো চলবে। অনলাইন এবং অ্যাসাইনমেন্টে বিষয়গুলো আমাদের বিবেচনায় রয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। এই সময়টা অনলাইনেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড-১৯ এর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী এখন থেকে হোটেল, রেস্তোরাঁ, পর্যটনকেন্দ্র, বইমেলা, বাণিজ্যমেলা ও বিপিএলে প্রবেশ করতে টিকা সনদ ও করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। 

আরও পড়ুন: ঢাবিতে আবারও সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা, খোলা থাকবে হল

পাঁচ দফা নির্দেশনাগুলো হচ্ছে: 

১. ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে; 

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে; 

৩. সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে; 

৪. সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা ও কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে; 

৫. বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 


একাত্তর/এসি

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর