ফেব্রুয়ারি থেকে ফ্রান্সে থাকছে না করোনার বিধিনিষেধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১০:০১ পিএম

ইউরোপের প্রথম দেশ হিসবে করোনার বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী ২ ফেব্রুয়ারি থেকে কনসার্ট হল, খেলার মাঠ এবং অন্যান্য সমাবেশের ওপর আরোপিত দর্শক ধারণ ক্ষমতার সীমা তুলে নিতে যাচ্ছে দেশটি। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ফরাসি প্রধানমন্ত্রী জেন কাস্টেক্স এসব তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

ফ্রান্সে টিকা পাস দেখানোর মাধ্যমে করোনার বিধিনিষেধ থেকে ছাড় পাওয়া যাবে। অধিক জনবহুল এলাকায় যাওয়ার জন্য ফরাসি নাগরিকদের টিকা পাস দেখাতে হবে বলেও জানান তিনি। 

কাস্টেক্স আরও বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে বাসা থেকে কাজ করা বা হোম অফিসের মেয়াদ আর বাড়াতে হবে না। একইসঙ্গে বাইরে মাস্ক পরিধান করারও প্রয়োজন হবে না। এছাড়া ১৬ ফেব্রুয়ারি থেকে নাইটক্লাবগুলোও আবার চালু হবে। 

এদিকে ফ্রান্সে করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণের ঢেউ ক্রমেই হ্রাস পাচ্ছে। এটা একটি 'আশাব্যাঞ্জক' ইঙ্গিত উল্লেখ করেছেন কাস্টেক্স। 

আরও পড়ুন: চীন-রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের সতর্কবার্তা

এর আগে ফ্রান্সের যে সকল নাগরিক করোনাভাইরাসের টিকা নেয়নি তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ম্যাঁক্রোর এমন বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নেন দেশটির আইনপ্রণেতারা। সরকারের এমন কঠোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন বিরোধী শিবিরের নেতারাও। 

নতুন এই ঘোষণার মধ্যদিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির সরকার। 


একাত্তর/আরবিএস 

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর