চীন-রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের সতর্কবার্তা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৮:০৭ পিএম

ইউরোপ ও এশিয়ায় চীন-রাশিয়ার বৈশ্বিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে সতর্ক করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার বলছে, চীন-রাশিয়ার একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে এক হয়ে কাজ করবে পশ্চিমারা

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২১ জানুয়ারি) চীন-রাশির উদ্দেশ্যে যুক্তরাজ্য এ সতর্কবার্তা উচ্চারণ করে। 

এখন মুক্তবিশ্বের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনকারীদের মোকাবিলায় পশ্চিমাদের উচিত অস্ট্রেলিয়া, ইসরায়েল, ভারত, জাপান ও ইন্দোনেশিয়ার মতো মিত্রদের সঙ্গে কাজ করা।

সিডনির লোই ইনস্টিটিউটে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী হুমকির বিরুদ্ধে পশ্চিমাদের অবশ্যই একযোগে সাড়া দিতে হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে। বিশ্বব্যাপী আগ্রাসনকারীদের মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আগ্রাসনকারীরা সারা বিশ্বে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। ফলে বেলারুশ, উত্তর কোরিয়া, মিয়ানমারের মতো দেশের শাসনব্যবস্থায় রাশিয়া ও চীন তাদের ঘনিষ্ঠ মিত্র খুঁজে পায়।

এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘে আনা মার্কিন প্রস্তাব আটকে দিয়েছে চীন ও রাশিয়া। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে দেশটির পাঁচ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রুদ্ধদ্বার ওই বৈঠকে প্রস্তাবের বিরোধিতা করে তা বিলম্বিত করে দেয় বেইজিং ও মস্কো।

আরও পড়ুন: টিকা নেওয়ার পরও মানুষ কেন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন?

অন্যদিকে ইউক্রেনে যেকোনো মুহূর্তে রুশ হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যে জেনেভায় জরুরি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


একাত্তর/আরবিএস  

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর