বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত সংসদ সদস্য

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, শুক্রবার বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার সকালে জানতে পারলাম তিনি করোনা পজিটিভ।

আরও পড়ুন: হাত ছাড়া জন্মেও থামতে শেখেননি হেলাল

সাবাব চৌধুরী আরও বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারান্টাইনে আছেন। শারীরিক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শমতে হাসপাতালে ভর্তি করানো হবে। এসময় বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চায় তিনি।

একরামুল করিম চৌধুরীর চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বলেন, গত কয়েকদিন আগে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।

এ বিষয়ে একরামুল করিম চৌধুরী এমপি সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকালের চেয়ে আজ শরীরের অবস্থা কিছুটা ভালো। পরশু আবার পরীক্ষা করাবেন। এসময় সবার কাছে দোয়া চান তিনি।


একাত্তর/টিএ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে...
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর