নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরাম হোসেন মারা গেছেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। 

সোমবার দুপুরে একটার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার বাসায় বাথরুমে পড়ে তিনি জ্ঞান হারান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭০।

আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসাইন জানান, বিকেলে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নিয়ে জানাজার নামাজ আদায় করা হবে। তবে কখন উনাকে দাফন করা হবে এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তার ছেলে দেশের বাহিরে অবস্থান করছেন। এ বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবেন।  

এদিকে আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। সেই সঙ্গে রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কাছে পরাজিত হন। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর