বিমানের চাকায় আফ্রিকা থেকে ইউরোপ ভ্রমণ!

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০:৫৯ এএম

আমস্টারডামের সিফল বিমানবন্দরে একটি বিমানের চাকার ভেতর থেকে জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) ওই মালবাহী বিমানটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছায়। এরপর বিমানের সামনের চাকার স্টোঅ্যাওয়ে কম্পার্টমেন্টের ভেতর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে ওই ব্যক্তির বয়স এবং নাগরিকত্ব সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ডাচ সামরিক পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস।

আরও পড়ুন: মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারকে ইউক্রেন ত্যাগের নির্দেশ

তিনি জানান, চাকার ভেতর থেকে বের করার পর ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে অ্যাম্বুলেন্স আসতে আসতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়ে পুলিশের সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন।

মালবাহী বিমানটি ছিল কার্গোলাক্স ইটালিয়া নামে একটি প্রতিষ্ঠানের। তারা জানিয়েছে, জোহানেসবার্গ থেকে ছেড়ে আসার পর বিমানটি কেনিয়ার নাইরোবিতে একবার থেমেছিল। তবে ওই ব্যক্তি জোহানেসবার্গ না নাইরোবি থেকে বিমানে উঠেছিলেন তা এখনও নিশ্চিত নয়। 


একাত্তর/এসজে

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর