অর্ধশত আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর শঙ্কা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে। রয়টার্সের ও তাসের খবরে বলা হয়েছে বিমান বিধ্বস্তের স্থানে ব্যাপক অনুসন্ধানের পরেও জীবিত কাউকে পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি।

রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত এন-২৪ বিমানটি অবতরণের সময় আগুন ধরে যায় এবং ঘটনাস্থলের আশপাশে এখনো কোনো জীবিত যাত্রীকে দেখা যায়নি।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয় জন ক্রু সদস্য ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি একটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে, রয়টার্স ভিডিওটির সূত্র যাচাই করতে পারেনি।

বিধ্বস্ত বিমানটি ১৯৭৬ সালে নির্মিত। সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত হতো এটি।

কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে যথাযথ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর