ইসি গঠন আইন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না: ফখরুল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৩:৩২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়ন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। বাকশাল করে যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না।

সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ অবৈধ সরকারের সংসদের নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, আমরা বলছি, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে, নির্বাচন কীভাবে হবে।

আওয়ামী লীগ ২৪ ঘণ্টা মিথ্যা কথা বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা অবিলম্বে তদন্তের দাবি জানান মির্জা ফখরুল।

একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে অবশ্য কিছুই হবে না। স্বাস্থ্যমন্ত্রীর নামে কত কিছু হলো, শেষ পর্যন্ত কিছুই হয়নি।

আরও পড়ুন: সংসদে নির্বাচন কমিশন গঠন বিল পাশ

দলীয় কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যেখানে আমাদের কর্মসূচি হয়েছে সেখানেই মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের এমন কর্মসূচি দিতে হবে যেন মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে বের করে দেয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।


একাত্তর/এসি

দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর