একাত্তরে গণহত্যার দায়ে পাকিস্তান সেনাবাহিনীর বিচার চায় ভারত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ পিএম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর চালানো গণহত্যার বিচার চায় ভারত। একইসঙ্গে ২০০৮ সালের মুম্বাই হামলার বিচার চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) এসব ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি। 

এ ধরণের সশস্ত্র সংঘাত মানুষের জীবনে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে, বেসামরিক অবকাঠামোর ক্ষতি করে এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই যারা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের কর্মকাণ্ডের সমালচনা করে দেশটি।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) শুরু হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। এবারের বৈঠকের আলোচ্য বিষয় 'সশস্ত্র সংঘাতকালে বেসামরিক মানুষের সুরক্ষা : বড় শহরসমূহে যুদ্ধ ও নগরাঞ্চলে বসবাসরত বেসামরিক মানুষের সুরক্ষা।'

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, বৈঠকে মুম্বাইতে চালানো সন্ত্রাসী হামলার কথাও ইউএনএসসিকে স্মরণ করিয়ে দেয় ভারত। ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বাই হামলায় ১৫ জনের বেশি বিদেশি নাগরিক এবং ১৬৬ জন বেসামরিক ভারতীয় নাগরিক নিহত হন।

image

১৯৭১ সালে চালানো পাক-বাহিনীর গণহত্যা। 

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, আমরা ইতোমধ্যেই শহুরে যুদ্ধ এবং শহরে সন্ত্রাসী হামলার প্রভাব প্রত্যক্ষ করছি। জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শহরাঞ্চলে সংঘাতে পাঁচ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরক অস্ত্রের ব্যবহার, বিশেষ করে যেগুলো ব্যাপক অঞ্চল ক্ষতিগ্রস্ত করে, এগুলোর নির্বিচার ব্যবহার বেড়েছে। আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনের মানুষ নগর সংঘাতের কারণে সৃষ্ট ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছে। এছাড়া আরও কিছু দেশ রয়েছে যারা অতীতে বেসামরিক জনসংখ্যার সুরক্ষার জন্য যথাযথ বিবেচনা ছাড়াই বা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু হয়েছিল, যেমন ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা করা হয়েছিল।

image


১৯৭১ সালে চালানো পাক-বাহিনীর গণহত্যা।

আরও পড়ুন: সংসদে নির্বাচন কমিশন গঠন বিল পাশ

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান সেনাবাহিনী। পরবর্তীতে মুক্তিযুদ্ধে নয় মাসে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে শহিদ হয়েছিলেন ৩০ লাখ মানুষ। এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার বিচার চায় ভারত। 


একাত্তর/আরবিএস 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর