জনসনের টিকা পাবেন ভাসমানরা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

ভাসমান মানুষদের করোনা টিকার আওতায় আনতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যেহেতু জনসনের টিকা এক ডোজ দিলেই হয়, তাই ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। এক্ষেত্রে কোভ্যাক্স থেকে পাওয়া তিন লাখ ৩৬ হাজার টিকা ব্যবহার করা হবে।

রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে করোনার টিকা এবং করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত ১৫ কোটি ৭০ লাখ টিকা দেওয়া হয়েছে। টিকার আওতায় এসেছে ৯ কোটি ৭০ লাখ মানুষ। তাদের মধ্যে ছয় কোটির বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। আশা করছি, ৭ ফেব্রুয়ারির মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের এক কোটি ৪০ লাখ টিকা দেওয়া হয়েছে।

এদিকে ইউনিসেফের স্কুল খুলে দেওয়া দাবি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চায়। এটি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন: বয়স ৪০ হলেই পাওয়া যাবে করোনা টিকার বুস্টার ডোজ

টিকার বয়সসীমা পাঁচ বছর করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বয়সসীমা পাঁচে নামানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ হয়েছে। তারা পর্যালোচনা করে জানাবে। তাদের বার্তা পেলে টিকার বয়সসীমা পাঁচ বছরে নামিয়ে আনা হবে।

এদিন করোনার অতিসংক্রামক ওমিক্রনসহ অন্য ধরন থেকে মানুষকে সুরক্ষা দিতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৪০ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 


একাত্তর এসি

বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর