২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম সরকার। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের পর এবার সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কেরিয়া। 

রোববার (৩০ জানুয়ারি) উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানও এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।  

দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই হাজার কিলোমিটার (১,২৪৩ মাইল) উচ্চতায় পৌঁছায়। এ সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) দূরত্ব অতিক্রম করে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের আঘাত হানে।

লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিরক্ষা ও সামরিক গবেষণা সহযোগী জোসেফ ডেম্পসি জানান, যদি ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে নিক্ষেপ করা হয়, তবে এর পাল্লা তিন হাজার ৫০০ কিলোমিটার থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত হবে। এটি একটি মধ্যবর্তী রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২০১৭ সালের পর এটিই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। 

দেশটি তার রেকর্ড-ব্রেকিং ফায়ার পাওয়ার বাড়িয়ে তুলতে এ মাসেই সপ্তম বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। সিউল সতর্ক করে বলেছে, পরবর্তী টেস্ট হতে পারে পারমাণবিক ও দূরপাল্লার পরীক্ষা। এর আগে পিয়ং ইয়ং কখনোই একমাসে এতোগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত থাকায় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা দ্বিগুণ বাড়িয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর আধুনিকায়ন জোরদারের প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

দক্ষিণ কোরিয়া রোববার বলেছে, উত্তর কোরিয়া ২০১৭ সালের প্যাটার্ন অনুসরণ করছে, এ সময় কোরীয় উপদ্বীপে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল, পিয়ং ইয়ং শিগগিরই পুনরায় পারমাণবিক এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করতে পারে। 

আরও পড়ুন: জনসনের টিকা পাবেন ভাসমানরা: স্বাস্থ্যমন্ত্রী

উত্তর কোরিয়া পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার কাছাকাছি পৌঁছেছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনজায়ে-ইন এক বিবৃতিতে এ কথা বলেন। সিউলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পরে তিনি এ কথা বলেন। 

উল্লেখ্য, উত্তর কোরিয়া দাবি করেছে, চলতি মাসের ৫ এবং ১১ জানুয়ারি তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তারপরে ১৪ জানুয়ারী একটি ট্রেন থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়৷


একাত্তর/আরবিএস 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর