এক ট্রাকের চাপায় আরেক ট্রাকচালকের সহকারী নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আরেক ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক হেলপার মাহবুবুর রহমান (২২) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।   

আরও পড়ুন: সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্থানীয়রা জানান, সকালে তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৩৯৮) হঠাৎ করে বিকল হয়ে পড়ে। এসময় বিকল ট্রাকের চালকের সহকারি মাহাবুবুর রহমান ট্রাক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। 

এমন সময় রাজশাহীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি  ঘটনাস্থলেই নিহত হন।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।


একাত্তর/এসজে

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর