জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে বাবা ও ছেলে মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তার ছেলে সরিষাবাড়ী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিরোজ মিয়া (২১)।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফয়জুর রহমান জানান, সকালে বৃষ্টির মধ্যে কৃষক ইনতাজের সেচ পাম্পের তার ছিঁড়ে যায়। দুপুরে ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ছুটে গেলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যায়। গুরুতর আহত অবস্থায় ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: করোনায় সরস্বতী প্রতিমার বিক্রি কম, দুশ্চিন্তায় কারিগর
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ মরদেহের সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দিয়েছে।
একাত্তর/টিএ/এসি
