রাষ্ট্রীয় মর্যাদায় সেনা সদস্য হাবিবুরের দাফন সম্পন্ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১২ পিএম

পটুয়াখালীর পারিবারিক কবরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের মরদেহ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব পটুয়াখালী পৌরসভার টাউন বহালগাছিয়াস্থ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। 

এর আগে স্থানীয় যুবক হাউজিং মাঠে নামাজে জানাজা ও সেনা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রুমা জোনের একটি টহল দরের সঙ্গে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় নিহত হন তিনি। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় সামরিক হেলিকপ্টার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের মরদেহ নিয়ে পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে পৌরসভার ১নং ওয়ার্ডের টাউন বাহালগাছিয়ার বাসায় আনা হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মরহুম হাবিবুর রহমান ১৯৯২ সনে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগ দেন। এসময় সহকর্মী ও পরিবারের পক্ষে বড়ো ছেলে তার কর্মময় জীবন নিয়ে কথা বলেন।

এদিকে, হাবিবুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলে শোকের মাতম। বৃদ্ধ মা বার বার আহাজারি করে মূর্ছা যাচ্ছিলেন। স্ত্রী সাবিনা ইয়াসমিনও ছিলেন একই অবস্থায়। ভাই-বোনরা পারছিলেন না শোক সামাল দিতে।

আরও পড়ুন: ছেলেকে শেষ বার্তা: ‘ভুল করলে ক্ষমা কোরো, অভিযানে যাচ্ছি’

সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় পটুয়াখালী শহরের টাউন বহালগাছিয়ায় বাড়ি করে স্ত্রী সাবিনা ইয়াসমিন ও দুই ছেলে হাসিব ও হাসানকে নিয়ে এখানে বসবাস করছিলেন। বাড়ির নাম দেন ‘সেনা নিকেতন’। এক বছরের মধ্যে অবসরে যাওয়ার কথা ছিলো তার। মাত্র একমাস আগেও বাড়িতে ছুটি কাটিয়ে গেছেন হাবিবুর রহমান। বড়ো ছেলে হাসিব পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ছেলে বাবার পথ ধরে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন কিছুদিন আগে। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর