মস্কোর ডয়চে ভেলে দপ্তর বন্ধ করে দিলো রাশিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০১ পিএম

জার্মান সম্প্রচারক ডয়চে ভেলের রাশিয়া ব্যুরো বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর ফলে রাশিয়ায় নিযুক্ত চ্যানেলটির সব সাংবাদিক তাদের স্বীকৃতি হারিয়েছেন। 

রাশিয়ার দাবি, তাদের নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জার্মানিতে সম্প্রচারিত হতে পারবে না, এই সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে ডয়চে ভেলে বন্ধ করে দিয়েছে তারা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জার্মানির প্রতি সিদ্ধান্ত পাল্টানোর আহবান জানান। জার্মানি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলে রাশিয়াও সরে আসবে বলে জানান তিনি।  

বৈধ লাইসেন্স না থাকায় সম্প্রতি আরটি ডিই নামে ওই চ্যানেলটি জার্মানিতে সম্প্রচার বন্ধ করে দেয় জার্মানি।

আরও পড়ুন: ভারত মহাসাগরে চার বাংলাদেশিসহ ১১ নাবিক উদ্ধার

ডয়চে ভেলের পরিচালক জেনারেল পিটার লিমবোর্গ বলেন, ডয়চে ভেলের রাশিয়ান ব্যুরো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত এটিই প্রমাণ করে যে, রাশিয়া গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। 

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় আরটি চ্যানেলটি সম্প্রচারিত হয়। গত বছরের ডিসেম্বরে তারা সার্বিয়া থেকে নেয়া লাইসেন্স ব্যবহার করে জার্মানিতে সম্প্রচার শুরু করে। 

আরটি চ্যানেলকে ক্রেমলিনের 'মাউথপিস' হিসেবে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন না থাকায় কয়েকদিনের ব্যবধানে ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে এটিকে সরিয়ে দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর