আজ শপথ, মামলার হুমকি জায়েদের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫ পিএম

কয়েকদিনের নাটকীয়তার শেষে অবশেষে সিন্ধান্ত এসেছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে। শনিবার (৫ জানুয়ারি) আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এদিকে শিল্পী সমিতির সূত্র জানিয়েছে, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি আজ শনিবার বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। শিল্পী সমিতির স্টাডি রুমে করা হয়েছে শপথের আয়োজন। 

image


এর আগে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। দুই দফা ভোট গুনে এ হারের পরও ভোটে টাকা লেনদেনসহ নানা অভিযোগ আনেন নিপুণ। বিষয়টি গড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত।

মন্ত্রণালয় ওই চিঠি নিয়ে শনিবার জায়েদ খান ও নিপুণকে নিয়ে মিটিং করার কথা আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের। কিন্তু ওই মিটিংয়ে ঘোষণা দিয়েই আসেননি জায়েদ খান।

আরও পড়ুন: চলে গেলেন সুরের সরস্বতী

image


পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে চিত্রনায়ক জায়েদ খানকে অপসারণের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনের আপিল বোর্ড। শনিবার সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনি জয়ী ঘোষণা করেন নিপুণকে।

তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। 


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর