একাদশ শ্রেণিতে কোন শিক্ষার্থীই পায়নি ১৩১টি কলেজ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮ পিএম

এসএসসি ও সমমানের ফলাফলে জিপিএ পাঁচ পেয়েও পছন্দের ভালো মানের কলেজে ভর্তির সুযোগ পাননি ১২ হাজার ১৬০ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড বলছে, প্রথম দফায় না পারলে পরবর্তী দুই দফায় সুযোগ রয়েছে, এমনকি চতুর্থবার বিশেষ সুযোগের চিন্তাও করছে সরকার।

দেশের চার হাজার ৭৬২ কলেজে আসন আছে ২৫ লাখ ৩০ হাজারের বেশি। অথচ প্রথম দফার ফলে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী পায়নি ১৩১টি কলেজ।

একাদশে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি কলেজ ও সর্বোচ্চ দশটি কলেজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়েছে।

স্বাভাবিকভাবেই তারা তুলনামূলক ভালো কলেজগুলোতে আবেদন করায় বেঁধেছে বিপত্তি। তবে এই সমস্যা সাময়িক বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোয়াজ্জেম হোসেন জানান, ভালো মানের কলেজে সবাই ভর্তি হতে চায়। তাই প্রথম দফায় কিছুটা সমস্যা হতেই পারে।

ভর্তি প্রক্রিয়া শুরুর পর প্রথম দফার ফলের হিসেবে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এক লাখ ১৮ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১২ হাজারের ওপর শিক্ষার্থীই জিপিএ ফাইভ পায়।

সবশেষ এসএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডের অধীনে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

মোট উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে একাদশ শ্রেণিতে চার লাখ ৩৩ হাজার ৭৫৭টি আসন বেশি রয়েছে। তাই কেউ ভর্তির বাইরে থাকবে না। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আবেদন শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রত্যেক বিষয়ে ৮০ এর উপরে নাম্বার পেলেও জিপিএ-৫ আবার ৯০ এর উপরে নাম্বার পেলেও জিপিএ-৫।

তিনি জানান, কেউ যদি নাম্বারটা দেখে বিবেচনা করতো যে সে কোন কলেজে ভর্তি হতে পারবে তাহলে আর কোন সমস্যা হতো না।

ঢাকা বোর্ডে চারটা কলেজে প্রায় চার হাজারের মত ভর্তি হয়ে গেছে। এর শিক্ষাবোর্ডের অ্যাপসের মধ্যে আসেনি। তাদের আসনগুলো অ্যাপসে ফাঁকা দেখাচ্ছে। এরা জিপিএ-৫ পাওয়া।

তিনি আরো বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে কোচিং সেন্টারের মত। এগুলো শিক্ষা প্রতিষ্ঠান না। এ কারণে শিক্ষার্থীদের সেসব কলেজ পছন্দ না।

৭ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে, ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি।

১৩ ফেব্রুয়ারি তৃতীয় দফায় আবেদন নেয়ার পর ১৫ ফেব্রুয়ারি ফল প্রকাশ। ১৯-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।


একাত্তর/টিএ

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর