বগুড়ায় দুইদিন ব্যাপী পোড়াদহের মেলা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ এএম

বগুড়ার গাবতলী উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা। দুইদিন ব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন জাতের বিশাল আকৃতির মাছ। তবে এবার মহাবিপন্ন এই বাগাইর মাছ কেনাবেচা নিষিদ্ধ হওয়ায় মেলায় এ মাছ উঠানো হয়নি। তবে কাঠের আসবাব, মিষ্টি, খেলনাসহ হরেক দোকান বসেছে মেলাটিতে। দেশের দূর দূরান্তের মানুষের পা পড়েছে মেলায়, এলাকার বাড়ি বাড়ি চলছে অতিথি আপ্যায়ন।

image


প্রায় ৫০ একর জমির ওপর এই মেলায় বগুড়াসহ আশপাশের জেলার প্রায় পাঁচ লাখ দর্শনার্থী, ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। 

এদিকে প্রশাসনের তরফ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলা হলেও মেলা কর্তৃপক্ষ বলছে প্রশাসনকে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী এ মেলা করছেন তারা।

image


মেলা ঘুরে দেখা গেছে, নারী, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মেলায় এসেছেন। মেলায় আগত অধিকাংশ দর্শনার্থীকে বিভিন্ন প্রজাতির মাছ কিনতে দেখা গেছে।

image


মেলার শুরু কথা

প্রায় আড়াইশ’ বছর আগে বিভিন্ন স্থান থেকে আসা সন্ন্যাসীরা বগুড়ার গাবতলী উপজেলার গাড়ীদহ নদী ঘেঁষে আস্তানা গাড়েন। এর প্রায় ৫০ বছর পর স্থানীয়রা এখানে সন্ন্যাসী পূজার পাশাপাশি গোড়াপত্তন করেন ঐতিহ্যবাহী এই মেলার। সেই থেকে প্রতিবছর মেলাটি মাঘ মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে এ মেলাটির সর্বজনীন মেলা হিসেবে বগুড়াসহ আশপাশে জেলায় বেশ পরিচিতি লাভ করেছে।

image


একাত্তর/এসি

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর