ইউক্রেন উত্তেজনার মাঝে রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৯ পিএম

ইউক্রেন হামলার পরিকল্পনার অভিযোগের মাঝে আরেক প্রতিবেশি দেশ বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ১০ দিনের এই মহড়াকে শীতল যুদ্ধের পর বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া বলছে ন্যাটো। এতে প্রায় ৩০ হাজার রাশিয়ান সৈন্য অংশ নেবে। 

অভূতপূর্ব হুমকির মুখে দাঁড়িয়ে রাশিয়া ও বেলারুশ এই মহড়ায় অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। 

বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক। তার স্বৈরাচারী শাসনের প্রেক্ষিতে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও, ক্রেমলিন শুরু থেকেই তার প্রতি উদার মনোভাব পোষণ করে আসছে। 

এদিকে, ইউক্রেন উত্তেজনার মাঝে যৌথ সামরিক মহড়ার এই সিদ্ধান্তকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: প্যারিস হামলা: নিজেকে নির্দোষ দাবি একমাত্র জীবিত অপরাধীর

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েনের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আক্রমণের পরিকল্পনার অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। 

রাশিয়া এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করলেও, যেকোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণের আশঙ্কায় তটস্থ হয়ে আছে বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র। 

এ সংকট মোকাবেলায় বৃহস্পতিবার ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপত্যকা অধিকৃত করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিনতাবাদীদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। 


একাত্তর/এসজে
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর