মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯২

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১ পিএম

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় আঘাত হানার চারদিন পর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে নিহতদের খবর আসছে। এতে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

গত শনিবার ভারত মহাসাগরের তীরে অবস্থিত মাদাগাস্কারে আছড়ে পরে ঘূর্ণিঝড় বাতসিরাই। এতে দেশটির দক্ষিণপূর্ব উপকূলে ধংস হয়ে যায় বহু বাড়িঘর ও বিদ্যুৎ সংযোগ। দুইদিন ধরে চলা এই ঘূর্ণিঝড়ে প্রায় ৯১ হাজার মানুষের ঘরবাড়ি বিনষ্ট হয়।

মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, শুধুমাত্র ইকঙ্গো জেলাতেই কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এক জায়গায় এতো মানুষের মৃত্যু হলো তা জানতে তদন্ত চালানো হচ্ছে। 

আরও পড়ুন: ইউক্রেন উত্তেজনার মাঝে রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া

এর আগে ইকঙ্গোর সংসদ সদস্য জানিয়েছিলেন, ঘূর্ণিঝড়ে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগেরই মৃত্যু হয় পানিতে ডুবে বা ঘরবাড়ির নিচে চাপা পড়ে। 

এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ নিয়ে মাদাগাস্কারে পৌঁছেছে ফ্রান্স ও জার্মানির কর্মীরা। 

গত কয়েক সপ্তাহে মাদাগাস্কার এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কবলে পড়লো। দুই সপ্তাহ আগে ঘূর্ণিঝড় আনার আঘাতে দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়। ঘরবাড়ি হারান প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ। 


একাত্তর/এসজে

ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর