ভারতে আঘাত হেনেছে ডিটওয়াহ, তিন রাজ্যে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিশেষ করে তামিলনাড়ু রাজ্যের অনেক অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় আবহাওয়া দপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় রোববার ভোরের দিকে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আঘাত হানে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। 

তারা আশা করছেন, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই পরিস্থিতিতে, স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম। তবে শুরুতে ব্যাপক ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছিলো আবহাওয়া অফিস। 

এমনকি যুদ্ধকালীন তৎপরতা শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলো রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন, বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জেলায় প্রায় ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে শনিবার শ্রীলঙ্কায় আঘাত হানে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। এর প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত এবং নিখোঁজ রয়েছেন বহু মানুষ। 

লঙ্কান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩০ জন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ বিধ্বস্ত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে যাচাইকরণে বিলম্ব হচ্ছে।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর