যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৯ এএম

ঢাকার দোহারের লটাখোলা এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বাহারুল ইসলাম হিরু’র বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন স্ত্রী নুপুর সুলতানা। নুপুর সুলতানা পেশায় একজন শিক্ষিক। 

গত বিশ বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার মো. জালাল উদ্দিনের মেয়ে নুপুর সুলতানার সঙ্গে দোহার উপজেলার লটাখোলা এলাকার গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর বিয়ে হয়। 

বিয়ের পর থেকে কয়েক দফায় এ পর্যন্ত ১৮ লাখ টাকা শ্বশুরবাড়ি থেকে যৌতুকসহ ধার নেয় বাহরুল। ধারের টাকা শোধ না করেই পুনরায় যৌতুকের টাকার জন্য নুপুরকে চাপ দিতে থাকেন স্বামী। এছাড়া বিভিন্ন অপবাদ দিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনও করে আসছিল বলে অভিযোগ নুপুরের পরিবারের।

সবশেষ গত মঙ্গলবার ওই শিক্ষিক শ্বশুরবাড়ি এলে একই অযুহাতে তাকে মারধর করে স্বামী। এসময় ঘরে থাকা কাঁচি দিয়ে তার মাথার সব চুল কেটে দেন স্বামী বাহারুল। নুপুর সুলতানা পালিয়ে গিয়ে তার বাবাকে জানালে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পরে ওই শিক্ষিকা বাদী হয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। যেখানে যৌতুকের কথাও উল্লেখ্য করা হয়েছে।

গত বুধবার রাতে মামলা হওয়ার পরেই তার স্বামী বাহারুলকে দোহার থানা পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছেন বলে জানান দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান।

একাত্তর/ এনএ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্বজনদের দাবি, ওই ব্যক্তিকে ‘অবৈধভাবে’ পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আর এর ফলেই তার মৃত্যু হয়েছে।
শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
কুমিল্লার চান্দিনায় এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর