নার্সিং কলেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পিএম

লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক হোস্টেল থেকে আল আমিন সরকার আবির (২০) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাম্পাসের একটি আবাসিক ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আল আমিন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গোপিনপুর (আশরিয়া চালা) গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ১ম বর্ষের ছাত্র। তিনি তার রুমমেট রনির সাথে কলেজের আবাসিক হোস্টেল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন।

আরও পড়ুন: চলে গেলেন বাপ্পি লাহিড়ি

আল আমিন সরকার আবিরের রুমমেট রনি আহমেদ বলেন, দুপুরের খাবারের সময় হলে আমাদের হলের সব ছাত্রছাত্রীদের নিয়ে খেতে যাই। তিনি তখনও রুমে ছিলেন। খাওয়া শেষে ফিরে এলে তার কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পাই। অনেক ডাকডাকির পরও কোন জবাব না পেয়ে তার মোবাইলে ফোন করলাম। বাইরে থেকে তার মোবাইল ফোনের রিং টোন শোনা গেলেও ফোন রিসিভ করছিল না। পরে বিষয়টি অধ্যক্ষ ছাহেবা বেগমকে জানাই।

পরে অধ্যক্ষসহ আরও কয়েকজন শিক্ষক ও হলের সব শিক্ষার্থীরা দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে আল আমিনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লালমনিরহাট সদর থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার মৃত্যু, আক্রান্ত ১৯ লাখ

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


একাত্তর/এআর

পটুয়াখালীর মির্জাগঞ্জে বালুবাহী জাহাজের ইঞ্জিন রুম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাকিল আকন (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে...
নওগাঁর রাণীনগরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কাটরাশইন গ্রামে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ নমিতা রাণী (৩২) কাটরাশইন...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর