শপথ নিলেন অভিনেত্রী অঞ্জনা, বরণ করলেন নিপুণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা যেন থামতেই চাচ্ছে না। সাধারণ সম্পাদক পদ নিযে নিপুণ-জায়েদ দ্বন্দ্ব গড়িয়েছে উচ্চা আদালত পর্যন্ত। 

এমন পরিস্থিতির মধ্যেই শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্য অভিনেত্রী অঞ্জনা সুলতানা। শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।   

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা কেয়া ও জেসমিনসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

image


শপথ নিয়ে অঞ্জনা বলেন, ‘আমার পূর্বের সভাপতি যদি দায়িত্ব তার বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমার শপথ নিতে সমস্যা কোথায়? আর ইলিয়াস কাঞ্চন আমার ১৭টা ছবির নায়ক। আমরা একত্রে কাজ করব এই তাগিদ থেকেই শপথ নিয়েছি’।

তিনি দাবি করেন, তার প্যানেলে সবার সঙ্গে কথা বলেই তিনি শপথ নিতে এসেছেন। সেই সঙ্গে সমিতির সব কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহও প্রকাশ করেন এই অভিনেত্রী।

অঞ্জনা বলেন, সমিতির সবই ঠিক আছে। শুধু সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। সাধারণ সম্পাদক পদে যেই আসুক এতে তার কোনো সমস্যা নেই।  

আর অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরো বলেন, যারা এখনও শপথ নেননি, আশা করবো তারা শিগগিরই শপথ নেবেন। এখনো কার্যকরী কমিটির সভা হয়নি। সাত দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা হবে।

নির্বাচিতদের উদ্দেশে হুঁশিয়ার দিয়ে কাঞ্চন বলেন, সমিতিকে ইনফর্ম না করে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে, গঠনতন্ত্র অনুযায়ি কার্যকরী সদস্য পদ বাতিল বলে গন্য হবে।

উল্লেখ্য, সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে এর আগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে, তাতে অংশ নেয়নি ২৮ জানুয়ারির এই নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউই।

শোনা যাচ্ছিল, জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয় লাভ করা সবাই পদত্যাগ করবেন। তবে, সে ধারণা পাল্টে ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা।

একাত্তর/ এনএ

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর