পুলিশকে গালাগাল-কাজে বাধা: নিপুণের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

পুলিশকে গালাগাল, হত্যার হুমকি ও কাজে বাধা দেয়ার অভিযোগ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির ১৪ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

গেল বৃহস্পতিবার কেরানীগঞ্জের জিনজিরা বাস রোডে কোন অনুমতি ছাড়া বিএনপির অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিতে গেলে নিপুণ পুলিশকে অশ্লীলভাষায় গালাগাল ও হুমকি দেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া বলেন, বিএনপি অনুমতি ছাড়া জিনজিরা বাসরোড রাস্তা অবরোধ করে মিছিল করছিল। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

image


এক পর্যায়ে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী পুলিশকে হত্যার হুমকিসহ গালাগাল করেন এবং পুলিশের কাজে বাধা দেন। নিপুণের গালাগালের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে ভাইরাল হয়। এসব ভিডিওতে শুধু গালাগাল নয়, পুলিশকে হত্যার হুমকি দিতেও দেখা গেছে। 

এর আগে নিপুণ রায়ের ওপর ছাত্রলীগ হামলা করেছে এমন অভিযোগ এনে ওই দিন বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলন শেষে নিপুণের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বাসরোডে অবস্থান নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বলেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। 

এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির লোকজন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

নিপুণের অভিযোগ, কোণ্ডা ইউনিয়নে এক বিএনপি নেতার অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। এ ঘটনায় জিঞ্জিরায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ‘পেছন থেকে’ লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

image


তবে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, কিছু না জানিয়েই বিএনপির নেতাকর্মীরা জিঞ্জিরা বাসরোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেন। পুলিশ রাস্তা থেকে সরাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।



বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর