ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিক নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্থানীয় আর কে জুট মিলস লিমিটেড কারখানার শ্রমিক জামান দর্জি (৪২) মারা গেছেন।

তিনি কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি এলাকার মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, রোববার সন্ধ্যায় জামান দর্জি বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে যাননি।

আরও পড়ুন: নোয়াখালীতে মন্দির থেকে মূর্তি চুরি

পরে সোমবার সকালে টঙ্গী-ঘোড়াশাল রেললাইনে গোলাবাড়ি রেল ব্রিজের পাশে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। 


একাত্তর/টিএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর