রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ পিএম

চলমান রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যেই পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এরই মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

পশ্চিমের দেশগুলো মনে করছে বড় অভিযানের একরকম পূর্ব প্রস্তুতি হিসেবেই পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই নিষেধাজ্ঞার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা এখনও বলা হয়নি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অনেকদিন থেকেই মস্কো-সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই পুতিনের এই ঘোষণাকে 'নতুন হামলা' বলা যায় না। আর তাই দরকার কঠোর নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

এছাড়া যেকোনো সময় আরও বড় ধরনের সামরিক অভিযান আসতে পারে বলেও জানান তিনি। এমনকি ইউক্রেন সংকট নিরসনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের যে আলোচনা হচ্ছিল তাও বাতিল হতে পারে।

এদিকে হোয়াইট হাউজ বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকবে।

যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, কীভাবে তাদের প্রতিক্রিয়াকে একটি গঠনমূলক রূপ দেয়া যায় তা নিয়ে  ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করছেন বাইডেন।


একাত্তর/টিএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর