অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০১ পিএম

রাষ্ট্রীয় খাতের অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস-উল-ইসলাম এবং তার স্ত্রী নাসরিন হাসান চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও তদন্তকর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে ব্যাংকগুলোর কাছে শামস-উল-ইসলাম ও তার স্ত্রীর কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চলমান, সুপ্ত ও বন্ধ হিসাবসমূহের বিস্তারিত বিবরণী চাওয়া হয়েছে। 

সেখানে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলামের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সুবিধা নিয়ে ঋণ প্রদানসহ নিয়োগ ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনি ও তার স্ত্রী নাসরিন হাসান চৌধুরী কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চলমান, সুপ্ত ও বন্ধ হিসাবসমূহ পর্যালোচনা করা প্রয়োজন। 

ব্যাংকগুলোকে এ হিসাব দেওয়ার জন্য পাঁচ কর্মদিবস দেওয়া হয়েছে যা শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। 


একাত্তর/এসজে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর