গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ পিএম

বাংলাদেশের বরেণ্য গীতিকার ও জ্যোতিষশাস্ত্রবিদ কাওসার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একথা নিশ্চিত করেছেন কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ সাফি চৌধুরী। 

মাল্টিপল অর্গান ফেইলিওর নিয়ে এমাসের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। 

করোনায় আক্রান্ত হয়ে অবস্থা সংকটাপন্ন হলে গত ১১ ফেব্রুয়ারি তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন: নীলক্ষেত বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

কাওসার আহমেদ চৌধুরী মূলত একজন গীতিকার। তবে জ্যোতিষী হিসেবেও তিনি পরিচিত। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে স্বাধীনতা যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন তিনি।

তার লেখা জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘এই রুপালি গিটার ফেলে’,  ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’।


একাত্তর/এসজে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে আদালত।
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।
‘রঞ্জনা আমি আর আসব না’, রঞ্জনাকে নিরাশ করলেও এপার বাংলার শ্রোতাদের কাছে বারবার ফিরে আসেন সংগীত শিল্পী অঞ্জন দত্ত। বহু গুণের অধিকারী এই মানুষটি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, সুরকার, গীতিকার...
রোজার মাসে ইফতার ঘিরে পুরান ঢাকাসহ রাজধানীজুড়ে থাকে রসনা তৃপ্তির এক অন্যরকম আয়োজন। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে সেই আবহ উপভোগ করলেন পরমব্রত-পিয়া দম্পতি।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর