নীলক্ষেত বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ পিএম

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় ৫০ মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধা ৭টা ৪৫ মিনিটের দিকে বাকুশাহ হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লাগলে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার শাহীনুর আক্তার বলেন, আগুন লাগার পরেই তা দ্রুতই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণাৎ এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহায়তা করেছে পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: কিশোরীকে উত্যক্ত করায় বখাটেকে জরিমানা

তিনি জানান, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও বইয়ের মার্কেট খোলা ছিল। দোকানিরা জানান, করোনায় দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে মার্কেট মঙ্গলবারেও খোলা রাখা হয়েছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক দোকানের বই পুড়ে গেছে।

সবুজ ফটোকপি নামের দোকানের মালিক সবুজ জানান, নিচতলার একটা দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর তা আশপাশের হোটেলসহ অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর