আশা, আশঙ্কা ও অনিশ্চয়তার দোলাচলে দোনেৎস্ক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বীকৃতি পাওয়ার পর আনন্দের বন্যা বইছে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর কিছু মানুষের মধ্যে। অন্যদিকে সামনে কি ঘটবে সেই আশঙ্কায় শঙ্কিত আরেকদল মানুষ। 

সোমবার (২১ ফেব্রুয়ারি) দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে তাদের নেতাদের সাথে মিত্রতা চুক্তি সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এ পদক্ষেপের ফলে ওইসব অঞ্চলে সেনা মোতায়েন করে সামরিক ঘাঁটি স্থাপনে রাশিয়ার আর কোনো বাধা রইলো না। 

এ ঘোষণার পর রাশিয়ার তেরঙ্গা পতাকাবাহী ডজনখানেক গাড়ি আনন্দমিছিল করে ডনবাসের রাস্তায়। 

আর কিছু মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনেই ব্যস্ত ছিলেন, যেন কিছুই হয়নি। 

পুতিনের এই পদক্ষেপের সাথে সাথে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু করে পশ্চিমা বিশ্ব। ইতোমধ্যে পাঁচটি রাশিয়ান ব্যাংক ও তিন রাশিয়ান সম্পদশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। 

সেইসাথে রাশিয়াকে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন না দেয়ার কথা জানিয়েছে জার্মানি। 

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ইউরোপ

তবে দোনেৎস্কের বহু অধিবাসীর জন্য, এটি ছিল বহুল প্রতীক্ষিত এক স্বীকৃতি। সেখানকার রাশিয়া সমর্থিত মিলিশিয়া বাহিনীর সাবেক সদস্য দিমিত্রি বলেন, 'আমি ও আমার কমরেডরা যে রক্ত ঝরিয়েছি সেগুলো বিফলে যায়নি।'

রাশিয়ান সেনাবাহিনীর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান তিনি। 

আরেক বাসিন্দা ইরিন বলেন, 'রাশিয়ার এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত ছিল না। তবে কী প্রতিক্রিয়া জানাবেন তা অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না।'

আসলেই রাশিয়া সেনা মোতায়েন করলে তার বিরোধিতা করেও কোনো লাভ হবে না বলে মনে করছেন অনেকেই। কেননা, শক্তি ও ক্ষমতার দিক থেকে ইউক্রেনের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে রাশিয়া। 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

এদিকে, গত কয়েকদিনে বিচ্ছিনতাবাদী প্রশাসন কর্তৃক হাজার হাজার নারী ও শিশুকে দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ভয় ঢুকিয়ে দিয়েছে অনেকের মনে। 


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর