হামলা বন্ধে তিন শর্ত পুতিনের

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৯:৫৪ এএম

ইউক্রেনে চলমান রাশিয়ার হামলা বন্ধের ক্ষেত্রে তিনটি শর্তের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, কেবল নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব। আর এক্ষেত্রে ইউক্রেনের নিরপেক্ষতা ও নিরস্ত্রীকরণ এবং ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পুতিন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক দীর্ঘ ফোনালাপ হয়েছে পুতিনের। ম্যাক্রোঁর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট পুতিনকে অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলেছেন। ম্যাক্রোঁর অনুরোধ রাখতে তার সদিচ্ছা প্রকাশ করেছেন পুতিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার করল ফিফা

দুই নেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্রেমলিন। বিবৃতি অনুসারে, ফোনালাপে ম্যাক্রোঁকে পুতিন বলেন, যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেওয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

পুতিন বলেন, নিরাপত্তা স্বার্থগুলোর মধ্যে রয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা। একই সঙ্গে দেশটির নিরপেক্ষ অবস্থান (পশ্চিমাপ্রীতি কাটানো) নিশ্চিত করা।

ক্রেমলিনের বিবৃতি থেকে এটি স্পষ্ট, যেসব যুক্তি ও দাবিতে ইউক্রেনে হামলার নির্দেশ পুতিন দিয়েছিলেন তা থেকে একচুল নড়েননি তিনি। পশ্চিমাদের কাছ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞায় তার কোনো চাপ বোধ করার ইঙ্গিতও মেলেনি।

ফোনালাপে ম্যাক্রোঁও তিনটি দাবির কথা তুলে ধরেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলো নিরাপদ করা। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান জানাতে পুতিনের প্রতি আহ্বান জানান তিনি।


একাত্তর/এআর
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে...
এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার...
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মাঝে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর