পশ্চিমা নেতারা পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে: ল্যাভরভ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম

পশ্চিমা নেতারা পারমাণবিক যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

বৃহস্পতিবার (২ মার্চ) এক অনলাইন সাক্ষাৎকারে ল্যাভরভ রাশিয়ান এবং বিদেশী গণমাধ্যমকে জানান, "এটা স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটি হবে পারমাণবিক যুদ্ধ।" 

আমি উল্লেখ করতে চাই যে, রাশিয়ার মাথায় নয়, পশ্চিমা রাজনীতিবিদদের মাথায় পারমাণবিক যুদ্ধের ধারণা ক্রমাগত ঘুরছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, অতএব আমি আশ্বাস দিচ্ছি যে আমরা কোনো উস্কানিতে আমাদের ভারসাম্য নষ্ট করবো না। 

এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন।

তার মতে, নেপোলিয়ন এবং হিটলার উভয়েই ইউরোপকে পরাধীন করার জন্যই কাজ করেছিলেন। এখন আমেরিকানরা সেই কাজ করছে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এরইমধ্যে গুরুত্বপূর্ণ খেরসন শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী দখল করে কারফিউ জারি করেছে রুশ সেনারা। বাড়ছে হতাহতের সংখ্যা। 

আরও পড়ুন: বেইজিং প্যারালিম্পিক থেকে বাদ পড়লো রাশিয়া-বেলারুশ

এমন অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তুাব গৃহীত হয়েছে।

সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে রাশিয়ার ‘ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের’ নিন্দা জানানো হয়। এর বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া এবং সিরিয়া। চীনসহ ৩৫টি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর