নতুন বিশ্ব রেকর্ডের সঙ্গে ওয়াসিম-মালিঙ্গাদের পাশে সাকিব

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৭:১৭ পিএম

নতুন এক বিশ্ব রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে নিজের নাম লেখালেন ওয়াসিম আকরাম, লাসিথ মালিঙ্গাসহ অন্য লেজেন্ডদের পাশে।

দুইটি দারুণ মাইলফলকে নিজের নাম লেখাতে একটি উইকেট ও একটি ডট বল প্রয়োজন ছিল সাকিব আল হাসানের। উইকেট পেতে ১১তম ডেলিভারি পর্যন্ত সময় নিলেও, ডট বলের জন্য মাত্র চার বল খরচ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যার সুবাদে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড।

আজ চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব। যেখানে ছিল ১১টি ডট বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ ডট বল করা বোলার। আজ নিজের প্রথম ডটের মাধ্যমেই গড়েছেন এই রেকর্ড।

আফগানদের বিরুদ্ধে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ইনিংসে ২০৮৫ ডেলিভারি থেকে ৮৩০টি ডট বল করার রেকর্ড ছিল সাকিবের। ঠিক ৮৩০টি ডট বল ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ২১৬৮ ডেলিভারির মধ্যে করেছিলেন ৮৩০টি ডট।

আজ আফ্রিদিকে টপকে সাকিব হয়ে যান সর্বোচ্চ ডট বল করা বোলার। আজকের ম্যাচের পর সাকিবের ডট বলের সংখ্যা ৮৪১টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল:

১. সাকিব আল হাসান - ৮৪১ বল

২. শহীদ আফ্রিদি - ৮৩০ বল

৩. টিম সাউদি - ৭৯১ বল

৪. লাসিথ মালিঙ্গা - ৭১৩ বল

৫. মোহাম্মদ নবি - ৬২৭ বল


একই ম্যাচে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ  করেছেন সাকিব। বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার, তৃতীয় স্পিনার ও নবম বোলার হিসেবে সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি। বর্তমানে ৩১৩ ম্যাচে তার রয়েছে ৪০১টি উইকেট।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৮২। আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ছিল ১১৭ উইকেট। আজ মোহাম্মদ নবীকে ফিরিয়ে সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেট পূরণ করেন তিনি। পরে নাজিবউল্লাহ জাদরানের উইকেটও নিয়েছেন তিনি।

সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ন্যুনতম ৪০০ উইকেট:

১. মুত্তিয়া মুরালিধরন - ৩৬২ ম্যাচে ৫৪১ উইকেট

২. ওয়াসিম আকরাম - ৩৫৬ ম্যাচে ৫০২ উইকেট

৩. শহীদ আফ্রিদি - ৪৯৭ ম্যাচে ৪৯৩ উইকেট

৪. লাসিথ মালিঙ্গা - ৩১০ ম্যাচে ৪৪৫ উইকেট

৫/ ওয়াকার ইউনিস - ২৬২ ম্যাচে ৪১৬ উইকেট

৬. শন পোলক - ৩১৫ ম্যাচে ৪০৮ উইকেট

৭. ব্রেট লি - ২৪৬ ম্যাচে ৪০৮ উইকেট

৮. চামিন্দা ভাস - ৩২৮ ম্যাচে ৪০৮ উইকেট

৯. সাকিব আল হাসান - ৩১৩ ম্যাচে ৪০১ উইকেট


একাত্তর/এসি

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ এশিয়ায় ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতির ওপর প্রকাশিত 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৬' (জিএইচআই) বা বৈশ্বিক...
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে...
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর