৩০ টাকা বেশিতে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৫:০৮ পিএম

একদিকে তেল নিয়ে যেমন চলছে তেলেসমাতি কাণ্ড, অন্যদিকে পেঁয়াজ নিয়ে চলছে তুঘলকি ব্যাপার। দুই নিত্যপণ্যই ইচ্ছে মতো দাম বাড়িয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

সরকার খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৪৩ টাকা নির্ধারণ করে দিলেও শনিবার (৫ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সে বিক্রি হচ্ছে ১৭৩ টাকা কেজি (যদিও লিটারে বিক্রি কথা)। যার ফলে প্রতিষ্ঠানের মালিককে গুনতে হয়েছে ২ লাখ টাকা জরিমানা। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের মনিটরিং টিম।

অন্যদিকে, শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পেঁয়াজের ক্রয় রশিদ না থাকার অপরাধে দুই অসাদু আড়তদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

তবে আড়তদাররা নিজেদের অপরাধ স্বীকার না করলেও ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে কেউ বাজার অস্থিতিশীল করলে আরও কঠোর হবেন তারা। 

কর্মকর্তারা আরও জানিয়েছেন, মাঝে মধ্যে নয়, এখন থেকে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে।


একাত্তর/ এনএ

সরকার নির্ধারিত ২৯টি নিত্যপণ্যের হালনাগাদ তথ্য না জেনেই অভিযানে নেমে সাংবাদিকদের প্রশ্ন বানে জর্জরিত হলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উত্তর সিটির কর্মকর্তারা।
ঢাকাসহ বিভিন্ন মহানগরীতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে শিগগিরই অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। বিক্রেতারা বলছেন, দাম দ্রুত কমার সম্ভাবনা নেই বরং সামনের দিনে আরও বাড়ার শঙ্কা আছে। তারা জানান, কঠোরভাবে বাজার মনিটরিং করলে কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা...
পাইকারি বা খুচরা কোনো বাজারেই সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে না।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর