সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়তি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম

সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। বিক্রেতারা বলছেন, দাম দ্রুত কমার সম্ভাবনা নেই বরং সামনের দিনে আরও বাড়ার শঙ্কা আছে। তারা জানান, কঠোরভাবে বাজার মনিটরিং করলে কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা আছে।

চলতি বছর এখনও কাঙ্ক্ষিত দামে সবজি কিনতে পারেননি ক্রেতারা। এর মধ্যেও গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম আরেক দফা বেড়েছে।

বাজারে আলুর কেজি ৫০ টাকা, কোথাও কোথাও বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামেও। বেড়েছে পেঁয়াজের দামও। ডিমের দাম আগের চেয়ে বাড়তি।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতেই দাম বেশি হওয়ায় তাদেরও বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, সরকারের উচিত কঠোরভাবে বাজার মনিটরিং করা।

বাজারে পাঙ্গাশ আর তেলাপিয়া ছাড়া অধিকাংশ মাছের দাম আকাশ ছোঁয়া। আর ইলিশ রীতিমত ক্রয়ক্ষমতার বাইরে।

গতবছর বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিলো সরকার।

 

একাত্তর/আরএ
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর