সাময়িক যুদ্ধবিরতি নিয়ে কিয়েভ মস্কো পাল্টাপাল্টি দাবি

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:০৫ এএম

ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভলনোভাখা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য একটি ‘নিরাপদ করিডোর’ দিতে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা মানছে না বলে অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। বলছে, নিরাপদ করিডোরেই গোলাবর্ষণ করা হচ্ছে। 

মানবিক করিডর তৈরি করে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমান্তের শহর মারিউপোল এবং পূর্বদিকে অবস্থিত ভলনোভাখা থেকে উদ্ধার করা হবে যুদ্ধে আটকে পড়া সাধারণ মানুষকে। মারিউপোল শহরের মেয়রের এমন আহবানে সাড়া দিয়েছিলো ক্রেমলিন। 

ঘোষণা আসে শনিবার সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির। মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল দশটা থেকে কার্যকর এই আংশিক যুদ্ধবিরতি কার্যকর হবার কথা ছিলো। এমনও বলা হয়েছিলো, এই সময় দুই শহরে গোলাগুলি ও গোলা বর্ষণ বন্ধ রাখবে রুশ সেনারা। 

image


কিন্তু ইউক্রেন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, শহর দুটোতে হামলা অব্যাহত আছে। আর এ কারণে মারিউপোল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত হয়ে গেছে। গত কয়েক দিন ধরে এই শহরটি দখলে রেখেছে রুশ সেনারা। 

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মারিউপোল ও ভলনোভাখা শহরের কাছে নির্দিষ্ট করে দেয়া ‘মানবিক করিডোর’ খুলে দেয়া হয়েছে এবং রুশ সেনারা করিডোর পাহারা দিচ্ছে, যাতে করে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারে ইউক্রেনিয় নাগরিকরা।

তবে মারিউপোল সিটি কাউন্সিল দাবি করেছে, রুশ সেনারা সাময়িক যুদ্ধবিরতি মানছে না। তাই নাগরিকদের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে বলা হয়েছে। রেড ক্রিসেট জানিয়েছে, এই পরিস্থিতির কারণে দুই শহরের বাসিন্দাদের শনিবারে সরিয়ে নেয়া হচ্ছে না। 

ন্যাটো ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি নাকোচ করে দেওয়ার বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যারা ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে এটা তাদের নিজেদের প্রবোধ দেয়া ছাড়া কিছু নয়। 

image


এদিকে, রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা ইউক্রেনে হামলাকে আরও বেশি যৌক্তিক করে তুলছে বলে দাবি করেছেন পুতিন। তিনি হুশিয়ারী দিয়েছেন, এসব নিষেধাজ্ঞার পরিণতি খুব একটা ভালো হবে। এসব নিষেধাজ্ঞা বিশ্বে বড় ধরনের মন্দা ডেকে আনতে পারে। 

শনিবার ইউক্রেনে রুশ হামলা দশম দিন ভোরেও দুই পক্ষের তীব্র লড়াই হয়েছে। বিবিসি বলছে, রুশ সেনাবাহিনীর এক উপ-প্রধানসহ তিনজন কমান্ডার নিহত হয়েছেন। নতুন করে কিয়েভে আরও ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

image


রুশ অভিযানে সামরিক বেসামরিক কোনো স্থাপনাই বাদ যাচ্ছে না। তিন দিক থেকে চালানো রুশ আক্রমণে সবচেয়ে চাপে আছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল। গুরুত্বপূর্ণ শহরে বাড়ছে মস্কোর নিয়ন্ত্রণ। রুশ সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছে। 

বিবিসি বলছে, যুদ্ধের মাঝে পড়ে অন্তত তিন রুশ কমান্ডার নিহত হয়েছে। তবে, রুশ গণমাধ্যম শুধুমাত্র কম্বাইন্ড আর্মস আর্মির উপ প্রধান মেজর জেনারেল সুখোভেটস্কি মৃত্যুর খবর দিয়েছে। এসবের মাঝে ইউক্রেন সীমান্ত দিয়ে মহড়ার অংশ হিসাবে উড়ে গেছে মার্কিন বোমারু বিমান। 

একাত্তর/ এনএ


রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর