মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, ব্যবহারকারীরা নিরাপদে

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৫৫ পিএম

রাজধানীর মতিঝিলে মডার্ন ম্যানশন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ভবনের সব ব্যবহারকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

রোববার (৬ মার্চ) বিকেলে হঠাৎ করেই ঐ ভবনের তৃতীয় তলায় একটি পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়ে। 

একসময় পিলারের রড বেরিয়ে বেঁকে যায়। ফায়ার সার্ভিসকে জানানো হলে, সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তারা। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। 

আরও পড়ুন: তেরো বছরের সর্বোচ্চে পৌঁছেছে তেলের দাম

তবে ফাটলের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি আপাতত ব্যবহার না করতে পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, মতিঝিলের ৫৩ নম্বরে অবস্থিত মডার্ন ম্যানশনে ব্যাংক, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। প্রাথমিক পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তা ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। 


একাত্তর/এসজে

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর