রামপুরায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৩৭ পিএম

রাজধানীর রামপুরার চৌধুরী পাড়ায় ভাঙ্গারীর দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

মৃতরা হচ্ছেন, নাদের (৫০) গত রাতে ও সিদ্দিক (৫০)। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। 

নাদের রোববার (৬ মার্চ) রাতে ও সিদ্দিক সোমবার (৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। 

তিনি জানান, নাদেরের শরীরের ৪৩ শতাংশ ও সিদ্দিকের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে রোববার হেলাল উদ্দিন শেখ (৫০) নামে একজন মারা যান। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ ছিল।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দু' টি মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন: মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, ব্যবহারকারীরা নিরাপদে

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর চর পাড়া গ্রামের মৃত মো. লোহাই সরদারের ছেলে সিদ্দিক। 

তার স্ত্রী রহিমা বেগম। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। অন্যদিকে জামালপুরের আলিম মাহমুদের ছেলে নাদির। 

উল্লেখ্য, গত বুধবার (৩ মার্চ) দিবাগত রাত দেড়টায় মালিবাগ চৌধুরী পাড়া মাটি মসজিদ সংলগ্ন একটি ভাঙ্গারীর দোকানের মালামাল ট্রাকে তোলার সময় হাত থেকে গ্যাস সিলিন্ডার পড়ে গিয়ে বিস্ফোরণ হলে পাঁচজন দগ্ধ হন। 

তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।


একাত্তর/এসজে

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর