কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে উখিয়ার পাঁচ নং ক্যাম্পের ডি ব্লকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: মায়ের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ব্লক ডি থেকে আগুন ছয় নং ও ছয় নং ক্যাম্পের দিকে ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
একাত্তর/এসজে
