রেল লাইনে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৯:১৯ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ইয়াছিন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কালিকাপুর এলাকার হাবিল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা রেললাইনের ধারে কাজ করছিলেন, আর শিশু ইয়াছিন রেল লাইনের ওপর বসে খেলা করছিল। 

এসময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস নামের ট্রেন চলে আসে এবং ইয়াছিনকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু ইয়াছিন রেললাইনের পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালিকাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার ইকবাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিল ফকিরের ছেলে ইয়াছিন ছিল তার চতুর্থ সন্তান। শিশুটি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর