রাশিয়ার তেল-গ্যাসের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:০৮ পিএম

ইউক্রেন আগ্রাসন থামাতে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, রাশিয়ার তেল-গ্যাস ও জ্বালানি আমদানি নিষিদ্ধ করছি। মার্কিন বন্দরে রাশিয়ার তেল আর প্রবেশ করবে না। এর মাধ্যমে আমেরিকান জনগণ পুতিনের যুদ্ধযন্ত্রে আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রুশ অর্থনীতির প্রধান অস্ত্র অর্থাৎ জ্বালানি খাত চাপে পড়বে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে পারে অন্যরা তা পারে না। তবে আমরা ইউরোপ এবং আমাদের অংশীদারদের সঙ্গে রাশিয়ান জ্বালানির ওপর তাদের নির্ভরতা কমাতে একটি দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করতে ঘনিষ্ঠভাবে কাজ করছি। 

তবে বাইডেনের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১৩৯ মার্কিন ডলারে পৌঁছেছে। যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

রাশিয়া বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উৎপাদনে তাদের অবস্থান দ্বিতীয়। 

আরও পড়ুন: গুজব মিথ্যা করে টিসিবি ট্রাকে মিলছে সয়াবিন তেল

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজ সূত্র মতে, ২০২১ সালে বিশ্বের মোট তেলের ১৪ শতাংশ এসেছে রাশিয়া থেকে। রাশিয়ার মোট তেল রপ্তানির ৬০ শতাংশ যায় ইউরোপে। আর এশিয়ায় রপ্তানি হয় ৩৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউক্রেনের দাবি, দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।

তবে জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরবিএস   

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর