আমেরিকাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে, তবে বিনিময়ে রাশিয়াও ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করবে।

জেলেনস্কি গত সোমবার জানিয়েছিলেন, রাশিয়া ইরানকে নিয়মিত গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে এবং এর ‘অকাট্য প্রমাণ’ ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। কিয়েভে অবস্থিত তাঁর প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে বসে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদ এবং তাদের মিত্রদের ওপর হামলায় ব্যবহৃত কিছু ইরানি ড্রোনে রাশিয়ার তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।

জেলেনস্কি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়া বলছে, আমেরিকা যদি ইউক্রেনকে তথ্য দেওয়া বন্ধ করে, তবে আমি ইরানকে তথ্য দেব না। এটি কি ব্ল্যাকমেইল নয়? অবশ্যই এটি ব্ল্যাকমেইল। তবে রাশিয়া কার মাধ্যমে বা কাকে এই প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে জেলেনস্কি বিস্তারিত কিছু জানাননি।

অবশ্য রাশিয়া শুরু থেকেই ইরানকে এই যুদ্ধে সহায়তা করার বিষয়টি অস্বীকার করে আসছে। ওয়াশিংটন চলতি মাসের শুরুতে জানিয়েছিল, তারা সরাসরি মস্কোর কাছ থেকেও একই ধরনের অস্বীকৃতি পেয়েছে।

জেলেনস্কি জানান, ২০২২ সালে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন নিয়মিত ইরানি নকশার শাহেদ ড্রোনের হামলার শিকার হচ্ছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলোকে ড্রোন হামলা মোকাবিলায় সহায়তা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইউক্রেন দীর্ঘমেয়াদী চুক্তি করতে সক্ষম হবে। এর মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন ইন্টারসেপ্টর (ড্রোন ধ্বংসকারী যন্ত্র) তৈরির জন্য তহবিল সংগ্রহ করা অথবা অতি প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা মিসাইল পাওয়া সহজ হবে।

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর